,

সাংসদ সামাদের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

news-image

ডেস্ক রির্পোট : দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিজ্ঞানলেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের প্রতি ধৃষ্টতাপূর্ণ মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এই কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ ও মানবন্ধনের আয়োজন করা হয়।

গত ৯ই মে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী অশালীন ভাষায় দেশবরেণ্য শিক্ষাবিদ, জনপ্রিয় বিজ্ঞানলেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন।

মুহম্মদ জাফর ইকবালকে সিলেটবিদ্বেষী আখ্যা দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছিলেন, “আমি যদি বড় কিছু হতাম তাহলে জাফর ইকবালকে কোর্ট পয়েন্টে ধরে এনে চাবুক মারতাম”।

প্রতিবাদ জানাতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন সুদীপ বলেন, একজন সাংসদের মুখে এ ধরণের বক্তব্য পুরো জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকের প্রতি সাংসদের এই আচরণে আমরা ক্ষুব্ধ ও হতাশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উপর রাজনৈতিক দুর্বৃত্তায়নের অশুভ থাবারই একটি অংশ।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে অবাঞ্চিত ঘোষণা করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘তাকে আমরা সাংসদ হিসেবে দেখছি না, তিনি হচ্ছেন রাজনৈতিক দুর্বৃত্ত।’’
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শেখ ইরফান মানোবিজ্ঞান বিভাগের নূরে নাজনীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিবলী হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ