বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশ ঋতাভরী

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ৮ মাস আগে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর শরীরে দুটো অস্ত্রোপচার করা হয়। যা তার শরীর ও মনে ব্যাপক প্রভাব পড়েছে। যা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এখন চরম হতাশায় ভুগছেন এই তারকা। এসব কথা এতদিন লুকিয়েই রেখেছিলেন তিনি। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে কথাগুলো প্রকাশ্যে এনেছেন তিনি।

পোস্টে ঋতাভরী লিখেছেন, ‘২০১৩ সাল থেকেই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি ফিগার ঠিক রাখার জন্য। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। কিন্ত ৮ মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।’

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বললাম- সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভালো হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব।’

পোস্টটির শেষের দিকে ভক্তদের ভালোবাসা জানিয়েছেন ঋতাভরী। আর ভক্ত এবং সহকর্মীরা ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাকেও।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল