,

জাবিতে ভর্তি : আবেদন করেছেন ৩ লাখ ৭ হাজার পরীক্ষার্থী

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন তিন লাখ সাত হাজার ৯৭৮ পরীক্ষার্থী।

রোববার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এ বছরেও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ৯টি ইউনিটে জন্য পৃথকভাবে আবেদন ফরম পূরণ করতে হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখেই গত ২০ জুন থেকে ভর্তির আবেদন নেয়া শুরু হয়। একদফা মেয়াদ বাড়িয়ে যা শেষ হয় শনিবার (১৪ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে।

এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৮ হাজার ২০২ শিক্ষার্থী। এছাড়া ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৪১ হাজার ৬৭৭, সি১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ৫৯ পরীক্ষার্থী।

‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯, ই ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩, এফ ইউনিটে (আইন অনুষদ) ২৪ হাজার ২২০, জি ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আট হাজার ৮৬১, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ এবং আই ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন জমা পড়েছে ছয় হাজার ৭১০টি।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাতালিকায় কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে অর্থাৎ, ভর্তির আসনসংখ্যা এখনও নির্ধারিত হয়নি। পরীক্ষার সূচি এখনও নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হবে।

এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল তিন লাখ ৫৯ হাজার ৯৬২টি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের