বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাট্য নির্মাতা সাজ্জাদ সনির অকাল মৃত্যু

news-image

বিনোদন প্রতিবেদক : নাটকের নির্মাতা, সাবেক ছাত্রনেতা, ডিরেক্টরস গিল্ডের দুই দুইবারের সফল অর্থ সম্পাদক সাজ্জাদ সনি আর নেই। ১৪ আগস্ট দিবাগত রাত ২টা ৩০মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণে জনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর।

সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্যা গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার অকাল প্রয়াণে ডিরেক্টরস গিল্ড গভীরভাবে শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন শোবিজের অনেকেই।

সংগঠনটি জানিয়েছে, আজ রোববার (১৫ অগাস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সনির মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে।

তারপর বেলা ১২ টায় মরহুমের ১ম জানাজা এবং তার নিজ এলাকায় নিকুঞ্জ ২ -এ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বনানী কবর স্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর৷

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা