শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চালু

news-image

জেলা প্রতিনিধি : নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে নৌরুটে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নদীতে তীব্র স্রোতের ফলে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নদী উত্তালের পাশাপাশি পদ্মা সেতুর নিরাপত্তার কারণেই ফেরি বন্ধ রাখা হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নৌরুটে বর্তমানে সচল ৪টি ফেরির মধ্যে ৩টি মিডিয়াম ও একটি মিনি রোরো ফেরি রয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল জাগো নিউজকে জানান, তীব্র স্রোত ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়ানো ও পদ্মা সেতুর নিরাপত্তার জন্য শনিবার সন্ধ্যায় ফেরি বন্ধ রাখা হয়। সকালে স্রোত কিছুটা কমায় চলাচলে সক্ষম ৪টি ফেরি চালু করা হয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন রয়েছে।

তিনি আরও জানান, ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুট এড়িয়ে যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ৮৪টি লঞ্চে যাত্রীদের পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে শিমুলিয়া নদীবন্দর কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা