,

পরীমনিকে আবার শুটিং সেটে দেখতে চাই আমরা, প্রেসক্লাবে বক্তারা

news-image

বিনোদন প্রতিবেদক : কারাবন্দী ঢালিউড অভিনেত্রী পরীমনির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজির ছিলেন নানান পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক মামলায় একজন মানুষকে জামিন না দিয়ে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে, যা অযৌক্তিক। অতীতে আমরা দেখেছি, মাদক মামলায় অনেকে জামিনে বেরিয়েছেন, তাহলে তাঁকে কেন বারবার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়া হলো! একজন শিল্পীর এমন হেনস্তা মেনে নেওয়া যায় না। আমরা সরকারবিরোধী কোনো কথা বলছি না। আমরা সরকারকে অনুরোধ করি, আমাদের পরীমনিকে ফিরিয়ে দিন। আমরা তাঁকে আবার শুটিং সেটে দেখতে চাই।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা এখানে শুধু পরীমনির জন্য দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য। দেশে নারীদের পাথর ছুড়ে মারার মতো একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। পরীমনিকে দ্রুত মুক্তি না দিলে সাংস্কৃতিক সমাজকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। কেউ আমাদের সঙ্গে না থাকলেও সামাজিক গণমাধ্যম আমাদের সঙ্গে আছে। শুধু পরীমনি নন, আমরা সবাই নারী সমাজের পাশে দাঁড়াব।

মানববন্ধনে বিক্ষুব্ধ নাগরিকজনের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান ছাড়াও ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী শাশ্বতী বিপ্লব, উন্নয়নকর্মী মুশফিকা লাইজু, নির্মাতা রাশিদ পলাশ প্রমুখ।

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে গতকাল শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের