,

বাংলাদেশে এখন কাজের অভাব নেই : পরিকল্পনামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘কাজ করা মন্দের কিছু না। যে কাজই করেননা কেন, সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।’

করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘যেকোনো দুর্যোগে ভয়ের কিছু নেই। সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিল, পাশে আছে। শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের