বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সরকারি বাহিনী ও সশস্ত্র তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। প্রায় সবকটি বড় শহর দখলের পর এবার রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান। দেশটির এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তালেবানরা চাহার আসিয়াব জেলায় পৌঁছে গেছে, যেটি কাবুলের দক্ষিণে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থিত। খবর বিবিসির।

এর আগে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের কাছাকাছি এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সৈন্যরা। তাদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করার চেষ্টায় রয়েছে আফগান বাহিনী।

সবশেষ ১৯৯৬ সালে কাবুল দখল করেছিল তালেবানরা। চার বছর দেশটিতে যুদ্ধ চলার পর বিজয়ী হয়েছিল তারা। ক্ষমতায় বসার পর তারা নারীদের কোণঠাসা করে রাখে, বন্ধ করে দেওয়া হয় তাদের স্কুলে যাওয়া, পর্দা করতে বাধ্য করা হয়, নিষিদ্ধ ছিল খেলাধুলাও। কেউ শরিয়া আইন ভঙ্গ করলে প্রকাশ্যে শাস্তিও দেয়া হতো।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা