,

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। ময়মনসিংহে হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলো ওই আসামি।

১৫ আগস্ট জঙ্গিদের কাছে গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার
শনিবার সকাল ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই আসামির নাম লিয়াকত আলী (৭২)। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার রামচন্দ্রপুর এলাকার জমির শেখের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ময়মনসিংহের তারাকান্দা থানায় ০৩(৮)২০০১ নং মামলায় ২০১৯ সালে ২০ মার্চ আদালত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালে ৬ মে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

শনিবার সকালে কারাগারের ভেতর লিয়াকত আলী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এক পর্যায়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লিয়াকত আলীকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের