বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো সময় কাবুলে হামলা চালাতে পারে তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম শহরও এখন তালেবানের দখলে। দেশটির স্থানীয় কর্মকর্তারা শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগ্রাসী ভূমিকায় সরকার বাহিনীর প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দিয়েছে তালেবান। দেশটির অধিকাংশ এলাকাই এখন তালেবানের নিয়ন্ত্রণে। ফলে যেকোনো সময় কাবুলে হামলা চালিয়ে তালেবান দেশটির রাজধানী দখল করে নিতে পারে বলে আশঙ্কা বাড়তে শুরু করেছে।

এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ইকোনমিক হাব হিসেবে পরিচিত কান্দাহার শহরের দখল নিয়েছে তালেবান। প্রায় ২০ বছরের যুদ্ধ শেষ করে ওই অঞ্চল থেকে মার্কিন নেতৃত্ত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হচ্ছে।

তালেবানের হাতে হেরাত শহরেরও পতন ঘটেছে। প্রাদেশিক কাউন্সিলের সদস্য গুলোম হাবিব হাশিমি বলেন, হেরাত যেন ভৌতিক শহরে পরিণত হয়েছে। ইরান সীমান্তের কাছে অবস্থিত ওই শহরে প্রায় ৬ লাখ মানুষের বসবাস ছিল।

তিনি জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা হয় বাড়ি ছেড়ে পালিয়েছে অথবা নিজেদের বাড়ি-ঘরে লুকিয়ে আছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারে হামলার পর ২০০১ সালে পতন হওয়া তালেবান যেকোনো সময় রাজধানী কাবুলে হামলা চালাতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, মার্কিন দূতাবাস কর্মীদের কাবুল থেকে সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সেনা মোতায়েন করা হবে। অপরদিকে ব্রিটেন নিশ্চিত করেছে যে, নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কাজে সহায়তা করতে সামরিক অভিযান শুরু করবে তারা।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আপনারা যদি লক্ষ্য করলে দেখতে পাবেন তালেবান কাবুলকে অন্য সব শহর থেকে বিচ্ছিন্ন করে দেয়ার চেষ্টা করছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার বিষয়ে জাতীয় নিরাপত্তা টিমের নিয়মিত ব্রিফিং পাচ্ছেন বাইডেন।

কাবুল থেকে এখন মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থান করছে তালেবান। ওই শহরে ভয়াবহ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে।

শুক্রবার দূতাবাস থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক এবং স্পেন। এদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা