,

শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বরে না খুললে আন্দোলন : নূর

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘গত ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বাদে। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। নইলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে। আর এ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অংশগ্রহণ করতে হবে।’

আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘দেশে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা চলছে। ১৮ কোটির দেশে ১,৮০০টি আইসিইউ নেই। সরকারের চরম অব্যবস্থাপনা ও ব্যর্থতা ঢাকতে নামে বেনামে অভিযান পরিচালনা করছে। এসব অভিযান পরিচালনা করে সরকার গণমাধ্যমকে ব্যস্ত রাখছে।’
সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের