বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাজ্যের প্লাইমাউথে বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক সংসদ সদস্য জানিয়েছেন, নিহত একজনের বয়স ১০ বছরের কম। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই নারী ও তিন পুরুষের মৃত্যু হয়েছে। আরেক নারী হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এর সঙ্গে আর কেউ জড়িত বলে মনে করছে না পুলিশ। ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

প্লাইমাউথ মুর ভিউ সংসদ সদস্য জনি মার্সার বলেছেন, এলোপাতাড়ি গুলির এ ঘটনা কোনো সন্ত্রাসী কাণ্ড নয়।

যুক্তরাজ্যে এ ধরনের নির্বিচার গুলির ঘটনা একেবারেই বিরল। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, দেশটিতে গত ১১ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটল।

আল জাজিরার তথ্যমতে, ১৯৯৬ সালে স্কটিশ শহর ডুনব্লেনে লাইসেন্সধারী এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হন অন্তত ১৭ জন। এর পরপরই বন্দুক সম্পর্কিত আইন আরও কঠিন করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা