বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির বাজার স্বাভাবিক হবে কবে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সবশেষ চাকরি প্রতিবেদন একদিকে যেমন আশাব্যঞ্জক, তেমনি প্রশান্তিকর। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে গত জুলাইয়ে ৯ লাখ ৪৩ হাজার নতুন চাকরি যোগ হয়েছে। চাকরি বাজারে বছরখানেকের মধ্যে এটি সবচেয়ে ভালো অবস্থা হলেও সেটি সংকটপূর্ব অবস্থানে পৌঁছাতে ২০২২ সাল পর্যন্ত লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। ধনী বিশ্বের বাকি অংশ আগের অবস্থায় ফিরতে আরও কিছুদিন সময় নিতে পারে। এসব জায়গায় করোনাভাইরাস মহামারি আঘাত হানার আগে শ্রমিকের যে চাহিদা ছিল, সেই পরিস্থিতি আজও ফেরেনি। সবচেয়ে বড় কথা, এ সময়ে বহু মানুষ কর্মজীবন থেকে অব্যাহতি নিয়েছে।

করোনা মহামারি শুরুর আগে ধনী বিশ্বে অভূতপূর্ব গতিতে চাকরির ক্ষেত্র বাড়ছিল। ২০১৯ সালে শ্রমশক্তিতে (কর্মরত বা সন্ধানরত) ১৫ বছর বয়সোর্ধ্বদের অংশ ছিল ১৯৯০ সালের পর থেকে সর্বোচ্চ। অধিকাংশ ধনী দেশেই কর্মক্ষম বয়সে কর্মসংস্থানের হার (চাকরিতে ১৬ থেকে ৬৪ বছর বয়সীদের অংশ) ছিল সর্বকালের সর্বোচ্চ।

কিন্তু আশ্চর্যজনকভাবে এখন ঠিক তার উল্টোপথে হাঁটছে শ্রমবাজার। আটটি দেশের তথ্যের ওপর ভিত্তি করে দ্য ইকোনমিস্টের হিসাব বলছে, ধনী বিশ্বে বর্তমান কর্মসংস্থানের হার মহামারি-পূর্ব সর্বোচ্চ সূচকের চেয়ে অন্তত ৩ শতাংশ নিচে অবস্থান করছে। অর্থাৎ, সেটি প্রায় ১ কোটি ৮০ লাখ লোকের ঘাটতি নির্দেশ করছে।

ঘাটতির কারণ কী?
এর একটি ব্যাখ্যা হতে পারে, শ্রম চাহিদা কমে যাওয়া। যুক্তরাষ্ট্রের মতো দেশেও এখনকার শ্রমচাহিদা মহামারি-পূর্ব সময়ের তুলনায় ৩ শতাংশ কম। প্রস্তুতকারক ও স্বাস্থ্যখাতের প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকের চাহিদা বাড়লেও অবকাশ ও সেবা খাতের চাহিদা করোনা-পূর্ব সময়ের তুলনায় অন্তত ১২ শতাংশ কম লক্ষণীয়।

এক্ষেত্রে করোনা সম্পর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞারও বড় ভূমিকা রয়েছে। প্যারিসের মতো শহরগুলোতে অসংখ্য হোটেল আজও বন্ধ। আবার অনেক অর্থনীতিবিদ অপর্যাপ্ত ব্যয় সক্ষমতার দিকে ইঙ্গিত করছেন। চলতি বছর তিন-চতুর্থাংশ ধনী দেশে ‘আর্থিক প্রণোদনা’ কমিয়ে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা