,

৫০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তি বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বিতরণ বন্ধ রয়েছে। ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংক হিসাবে সমস্যা এবং একাউন্টধারীর নাম ভুল বা দ্বৈত একাউন্ট থাকার কারণে উপবৃত্তির অর্থ বিতরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার কারিগরি শিক্ষা অধিদপ্তর বিষয়গুলো সংশোধনের জন্য অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, ব্যাংক/ মোবাইল ব্যাংক হিসাবে সমস্যা থাকায় ২৯ হাজার ৮ টি একাউন্টে ইএফটি করা সম্ভব হয়নি তাই আইবাস সফটওয়্যার হতে টাকা ফেরত এসেছে। এছাড়াও ব্যাংক/মোবাইল ব্যাংকিং একাউন্ট এর একাউন্টধারীর নাম ভুল, ডুপ্লিকেট একাউন্ট, ইনভ্যালিড একাউন্ট ইত্যাদি কারণে ২০ হাজার ৬৩১ টি একাউন্ট ব্লকড হওয়ায় টাকা পাঠানোর জন্য বিবেচনা করা হয়নি।

আদেশে আরো বলা হয়, ব্লকড ও বাউন্সড ব্যাক ৪৯ হাজার ৬৩৯ টি একাউন্ট নির্দেশনা মোতাবেক আগামী ২৫ আগষ্ট মধ্যে সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদেরকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমার এখন পর্যন্ত জানা নেই। বুধবার অফিসে গিয়ে আপনাকে জানাতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের