,

মা হওয়ার পর ফের বড়পর্দায় শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : অনেকেই ভেবেছিলেন ছেলে হওয়ার পর হয়তো অভিনয় থেকে একেবারেই সরে যাবেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে তিনি যে ছেলের যত্নের পাশাপাশি ধীরে ধীরে নিজেকেও তৈরি করছিলেন, তা কিন্তু টের পাননি কেউই। এমনকী, শুভশ্রীও এতদিন নতুন করে অভিনয় শুরুর পরিকল্পনা কাউকে জানতে দেননি।

তবে এবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন, ঘর সংসার সামলেও অভিনয়টা করা যায়। আর তাই তো শুরু করে দিলেন নতুন ছবির শুটিং।

শুভশ্রী ইনস্টাগ্রামে তার নতুন সিনেমার ফার্স্টলুক শেয়ার করেছেন। যেখানে দেখা গেল শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্কুশ। ছবির নাম অবশ্য ফাঁস করতে চাননি এই অভিনেত্রী।

তবে জানা গেছে, শুভশ্রী আর অঙ্কুশের এই ছবি সুপার ন্যাচারাল গল্প নিয়েই তৈরি হয়েছে। ছবির পরিচালক বাবা যাদব। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী। সোমবার (৯ আগস্ট) থেকে নতুন করে শুরু হয়েছে এই ছবির শুটিং।

২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শুভশ্রী-অঙ্কুশ। এই ছবির প্রায় সাত বছর পর ফের এই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই এই ছবির বেশিরভাগ শুটিং হয়ে গিয়েছিল। তবে করোনার জন্য তারপর আর শুটিং এগোতে পারেনি। পরিস্থিতি একটু ঠিক হওয়ায়, করোনার বিধি মেনেই অঙ্কুশ-শুভশ্রীকে নিয়ে ফের শুটিং শুরু করে দিলেন পরিচালক বাবা যাদব।

এই ছবির ফার্স্টলুকে পুরোনো রোমান্সকেই ফিরিয়ে নিয়ে আসার ঝলক পেল অনুরাগীরা। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ছবিটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের