বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে আরও ২১ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে পাঁচজন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতাল করোনা ইউনিটের মৃতদের মধ্যে পুরুষ ১২ জন ও ৯ জন নারী। এদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।

রামেক পরিচালক আরও বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর চারজন ও পাবনার চারজন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও পাবনার একজন।

অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার তিনজন মারা গেছেন।

জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ জন ও উপসর্গ নিয়ে ১৮৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৮০ জন।

তিনি বলেন, হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা