,

রহমতের আশায় শয়নে স্বপনে আলহামদুলিল্লাহ বলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পথচলার শুরু থেকে নিজেকে প্রতিষ্ঠা করে চলেছেন একজন দর্শকপ্রিয় নায়িকা হিসেবে।

বেশ কিছু ছবি দিয়ে যেমন ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছেন তেমনি প্রশংসিত হয়েছেন অভিনয়ের জন্যও।

সম্প্রতি দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে তার। নতুন জীবনের সন্ধানে রয়েছেন তিনি। ব্যস্ত আছেন সিনেমা নিয়ে। বেশকিছু সিনেমা হাতে রয়েছে।

লকডাউনের কারণে আপাতত অবসর সময় যাচ্ছে মাহির। নিয়মিত তার দেখা মেলে ফেসবুকে৷ নানা রকম ছবি দিয়ে ভক্তদের সাথে যোগাযোগ রেখে চলছেন নায়িকা।

তেমনি কিছু ছবি পোস্ট করেছেন গতকাল ৭ আগস্ট। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড