সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে ইউনিসেফ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনা ইউনিটে আক্রান্ত  রোগীদের অক্সিজেন সেবার মান বাড়ানোর লক্ষে ২৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রবিবার সকালে কর্তৃপক্ষের কাছে কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দফতর সম্পাদক শাহজাহান সাজু, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হিমেল খান, চিকিৎসা কর্মকর্তা ফাইজুর রহমান ও জরুরি চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন,  প্রতিটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে একসঙ্গে দুইজন মিনিটে ১০ লিটার করে অক্সিজেন নিতে পারবেন। এগুলো নিজ থেকেই অক্সিজেন উৎপন্ন করতে পারে।
পরে দুপুরে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা