,

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

news-image

নিউজ ডেস্ক :আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। আজ রোববার বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ কথা বলা হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান টুইট করে বলেন, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমানবাহিনীর এ হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে তালেবান।

সপ্তাহব্যাপী সংঘর্ষের পর গতকাল সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। আগের দিন গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।

এ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের দুটি প্রাদেশিক রাজধানীর পতন হলো। আফগানিস্তানজুড়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে দুটি রাজধানী শহরের পতন দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় ধাক্কা।

আফগানিস্তানের অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে। দুই পক্ষের লড়াইয়ে পড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হাজার হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছাড়ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণের লস্করগাহসহ কান্দাহারের বিভিন্ন শহর এখন চাপের মুখে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের