শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে দেয়া হলো ২৭ লাখের বেশি টিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় শনিবার (৭ আগস্ট) গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে ২৭ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে দেশে একদিনে টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

এতে জানানো হয়েছে, একদিনে সারাদেশে মোট ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ এবং নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকা পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। আর মডার্নার টিকা পেয়েছেন এক লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও এক লাখ ২২ হাজার ৭০২ জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে সিনোফার্মের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা