বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধিনিষেধে চলছে সবই

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা রোধে চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে ১০ আগস্ট। এরপর থেকে প্রায় সবকিছু খুলে দিবে সরকার। তবে বিধিনিষেধ শেষ হওয়ার আগেই যেনো তা ভেঙে পড়েছে। রাস্তায় চলছে গাড়ি, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে চলছে আড্ডা, খুলছে দোকাদনপাটও। জীবিকার তাগিদে মানুষ কোনো বিধিনিষেধই মানছেন না। কোথাও ছিলো না স্বাস্থ্যবিধির বালাই।

রোববার সকালে বিধিনিষেধের ১৭তম দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর শুক্রাবাদ কাচাবাজারের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান খোলা। ৪ জন আলাপে মশগুল, তাদের জন্য তৈরি হচ্ছে চা। এরমধ্যে কথা হয় শরিফুল ইসলামের সাথে। তার ভাষায়, এভাবে কতদিন বলেন? বাসায় থাকতে থাকতে তো মানসিক রোগি হয়ে যাবো। মানুষের সাথে কথা, স্পর্শে না আসতে পারলে নিজেকে রোবট মনে হয়। তাই বন্ধুদের সাথে একটু চায়ের আড্ডা দিচ্ছি।

এদিকে নগরীতে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী গাড়িসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। তবে বরাবরের মতো সড়কগুলো ছিল রিকশার দখলে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি খুব একটা দেখা মেলেনি।

অফিসগামী ইমরান বলছেন, বিধিনিষেধ চললেও অফিস তো বন্ধ নেই। যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আসলে লকডাউন বলতে এখন কিছুই নেই। বাস বাদে সবই চলছে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানো ঠিক হয়নি।

অন্যদিকে রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে এখনও অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে শহরে ঢুকছেন। তাদের কাউকে পুলিশের জেরায় পড়তে দেখা যায়নি। তবে কিছু যায়গায় পুলিশের তল্লাশিচৌকি চোখে পড়ে। দু-একটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা ফেরা শামীম বলছেন, সংসার চালাতে কষ্ট হচ্ছে। আসলে টাকার কাছে করোনা কিছু না, আমি বাড়ির বড় ছেলে সব দায়িত্ব আমার। টাকা উপার্যন করতে হলে অফিস করতেই হবে। পরশু অফিস শুরু হবে, তাই ঢাকা যাচ্ছি।

হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসগুলো ৩/৪ গুণ বেশি ভাড়া নিয়ে রাতের বেলা চলাচল করছে। বেশ কিছু বাস জব্দ করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানানা, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৩৪২ জনকে গ্রেপ্তার করেছেন তারা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৭১ জনকে। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৯২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা