বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু সংক্রমণ বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির মাঝেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ৪ হাজার; যার অধিকাংশই রাজধানীর। বিশেষ করে রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুরে ডেঙ্গু সংক্রমণ বেশি বলে জানা গেছে।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ২ শতাধিক পার হচ্ছে। এমন অবস্থায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মশক নিধনে দফায় দফায় চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে। এসব অভিযানে এডিস মশার লার্ভার স্থান ধ্বংস করা হচ্ছে। কোনো স্থাপনায় লার্ভা পাওয়া গেলে অথবা লার্ভা প্রজননে সক্ষম পরিবেশ পাওয়া গেলে সেখানে জেল-জরিমানা এবং সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।

বিশেষ করে ডিএনসিসি সামাজিক আন্দোলনের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এডিস মশা মারতে এবার কামানের পাশাপাশি অভিনব অফার নিয়ে এসেছে উত্তরের মেয়র আতিকুল ইসলাম। অফারে পরিত্যক্ত ডাবের খোশা ফেরত দিলে ৫ টাকা, অব্যবহৃত ও সেখানে সেখানে ফেলে রাখা টায়ার ও কমোড ফেরত দিলে দেয়া হবে ৫০ টাকা। এমনকি আক্রান্ত রোগীর স্বজন যোগাযোগ করলে বাড়িতে গিয়ে মশার উৎপত্তি স্থলে স্প্রে করে দেয়ার ঘোষণা দেন উত্তরের মেয়র । এছাড়া রাজধানীর তিন এলাকা (রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুর) ডেঙ্গু সংক্রমণ বেশি বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা ও এডিস মশা নিধন সবার আগে দরকার সচেতনতা।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৩১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৩১২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৯৫৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা