এক ডোজ নিয়েই পাওয়া যাচ্ছে টিকার সনদ

news-image

নিউজ প্রতিবেদক : দুই ডোজের পরিবর্তে এক ডোজ টিকা নিয়েই করোনা টিকা নেয়ার সনদ পাওয়া যাচ্ছে। কূটনৈতিক ব্যক্তি, জরুরি ভিত্তিতে বিদেশগামী রোগী, প্রবাসী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

টিকার সনদ surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান জাগো নিউজকে বলেন, ‘কেউ যদি এক ডোজ টিকা নিয়ে চলে যেতে চান তাহলে তিনি সার্টিফিকেট ডাউনলোড করে বিদেশে যেতে পারবেন। ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য এটা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গেল ডোজ নিয়ে বিদেশ যেতে চাইলে সেই দেশ যদি অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। বাংলাদেশের বিমানবন্দরে কোনো সমস্যা হবে না। কারণ সারা বিশ্বেই এ পদ্ধতি চলছে । একই ধরনের টিকা নিতে হবে। সার্টিফিকেটে উল্লেখিত টিকার বাইরে অন্য কোনো টিকা নিতে পারবেন না।’

শনিবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৩টা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করেছে।

এত বেশি সংখ্যক নিবন্ধনকারী ওয়েবসাইটে আসায় কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রহমান বলেন, ‘সুরক্ষা অ্যাপসে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ কারিগরিভাবে আমরা খুবই স্ট্রং।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান