বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হলেও টিকা নিতে অনেক আগেই বিভিন্ন বয়সী মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। তবে অনেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে ফিরে গেছেন।

শনিবার এ চিত্র দেখা গেছে রাজধানীর পীরেরবাগ ১৩ নম্বর ওয়ার্ডের টিকাদান কেন্দ্রে।

আজ এ কেন্দ্রে মোট সাড়ে ৩০০ জনকে টিকা দেয়া হয়।

টিকা নিতে লাইনে দাঁড়ানো মজিবুর রহমান (৪৫) বলেন, রেজিস্ট্রেশন করেও টিকা নিতে না পারায় আজ গণটিকার লাইনে দাঁড়িয়েছেন। সকাল ৮টায় এখানে এসে অপেক্ষা করছেন।

দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন ইমরান নামে একজন। তিনি জানান, মাইকিং করে টিকা নিতে যাওয়ার জন্য বলা হলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা পাননি। আগামীকাল রোববার সকালে আবার আসতে বলেছেন।

জানতে চাইলে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা বলেন, আজ (শনিবার) থেকে গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে আমার ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে। আজ এখানে ৩৫০ জনকে টিকা দেয়া হয়েছে। নির্ধারিত সংখ্যার অতিরিক্ত মানুষ উপস্থিত হলেও সকলকে টিকা দেয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, সুস্থ ও সুন্দরভাবে গণটিকা কার্যক্রম সফল করতে তারা আগামীকাল (রোববার) থেকে টিকা গ্রহণকারীদের জন্য উপস্থিতি টোকেন পদ্ধতি চালু করবেন। আগে আসার ভিত্তিতে এ টোকেন দেয়া হবে। যারা টোকেন পাবেন তারা সবাই টিকা নিতে পারবেন।

এদিকে সারাদেশে ২৫ বছরের বেশি বয়সীদের জন্য শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১২ আগস্ট পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে একযোগে টিকা দেয়া হচ্ছে। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা