,

১৫ আগস্ট আসছে শাহরুখ খানের নতুন ছবির টিজার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে পুরো দুনিয়াজুড়ে জনপ্রিয়তার তার। প্রায় বছর তিনেক পর আবারও ফিরছেন সিনেমার বড় পর্দায়। তবে আজকের শাহরুখ খানকে নিয়ে আলোচনা সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নিয়ে নয়।

শাহরুখের পরবর্তী সিনেমার তালিকায় থাকা অন্যতম সিনেমা ‘এটলি’ নিয়ে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটির ছোট একটি টিজার প্রস্তুত। ১৫ আগস্ট সিনেমাটির অফিশিয়াল ঘোষণার দিনে টিজার মুক্তির কথা রয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড কিং খান। সিনেমাটির শুটিং শেষ করতে সর্বমোট ১৮০ দিন লাগবে বলেও জানিয়েছেন সিনেমাটির সংস্লিষ্টগণ।

একটি প্রতিবেদনে জানানো হয়, এটলির শুটিংয়ের জন্য শিগগিরই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে সিনেমাটির পুরো টিম। এটলিতে, শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার নয়ন তারা।

প্রসঙ্গত, বর্তমানে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শেষ অংশের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। কথা রয়েছে রাজকুমার হিরানির একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের