বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন : ন্যাপ

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা বলেছেন, করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে মশকনিধনে ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও বেশি সক্রিয় হতে হবে যাতে এডিস মশা নিধন করা সম্ভব হয়। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণকে সচেতন করে তুলতে হবে। মনে রাখতে হবে প্রতিষেধকের চাইতে প্রতিরোধই উত্তম পন্থা।

শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় সরকারের প্রতি এ আহ্বান জানান।

তারা বলেন, জনগণের অসচেতনতাকে দোষ দিয়ে নিজেদের ব্যর্থতার আড়াল না করে সরকারের উচিত করোনা ও ডেঙ্গু মোকাবিলায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দূর করা। করোনা মহামারি প্রতিরোধে সবাই যখন ব্যস্ত সময় পার করছে, তখন নীরবে-নিভৃতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। তবে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ায় অনেকে জ্বর হলেও হাসপাতালে ভর্তি হচ্ছেন না।

নেতৃদ্বয় বলেন, প্রতিবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা লিপ সার্ভিসেই সীমাবদ্ধ রেখেছে। এখন যদিও কিছু কিছু কার্যক্রম চোখে পড়ছে, তবে সবকিছু কার্যকর ও সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে পরিণতি ভয়াবহ আকার ধারণ করবে, এতে কোনো সন্দেহ নেই।

তারা আরও বলেন, প্রাণঘাতী করোনার সঙ্গে ডেঙ্গুও প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে সরকার কালবিলম্ব না করে এখনই যথাযথ পদক্ষেপ না নিলে জনজীবন রক্ষা করা যাবে না। করোনার পরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে মরার উপর খাঁড়ার ঘা হবে। তাই সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলররা এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল