,

পরীমনির বাসার সব মদের বোতল খালি ছিল, দাবি আইনজীবীর

news-image

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে উদ্ধারকৃত মদের বোতলগুলো খালি ছিল বলে দাবি করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আজ বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার শুনানি শেষে এ কথা বলেন তিনি।

পরীমনির আইনজীবী বলেন, ‘গতকাল (বুধবার) বিকেল থেকে রাত পর্যন্ত পরীমনির বাসায় যে তল্লাশি চালানো হয়েছে তাতে কী পাওয়া গেছে তা সবাই জানে। বাসায় থাকা মদের খালি বোতল পাওয়া গেছে কয়েকটি।’

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘পরীমনি একজন স্বনামধন্য শিল্পী। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন। রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জেরে এই মামলাটি করা হয়েছে।’

এমন ঘটনায় পরীমনি অত্যন্ত বিব্রত ও লজ্জিত। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তার আইনজীবী। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পরীমনিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে পরীমনির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার বিকেলে হঠাৎ করেই পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ‘বাসায় অজ্ঞাত ব্যক্তিরা’ দরজা ধাক্কাধাক্কি করছেন বলে অভিযোগ করেন। পরে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বাসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়েছেন। বিকেল পাঁচটা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানের পর পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আইস ও এলএসডি মাদক উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পরীমনিকে আটক করা হয়। পরে বনানী থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা