সব ভুল স্বীকার করলেন বিল গেটস

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। গত ২ আগস্ট তাদের সাতাশ বছরের বৈবাহিক জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।

গত মে মাসে যখন তারা যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন, তখন একটি গুজব ছড়ায় যে, মেলিন্ডার সাথে বিচ্ছেদের পেছনে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের হাত ছিল। যদিও সেই গুজবকে নাকচ করে বিল গেটস বলেছেন, এটা (বিচ্ছেদ) হওয়ারই ছিল। আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল।

তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা স্বীকার করেছেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সময় কাটানো বড় ভুল ছিল।
বুধবার সিএনএনের অ্যান্ড্রাসন কুপারের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছেন বিল গেটস।

তার মতে, এপস্টাইনের সাথে বেশ কয়েকবার নৈশ্যভোজে অংশ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।

নারী পাচার,বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে জেফ্রি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান