বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলার ব্যতিক্রমী লুক ‘মায়া’ ছবিতে

news-image

অনলাইন ডেস্ক : উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দে তৈরি করছেন ‘মায়া’। ১৯৮৯ সালের কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের- সেই গল্পই বলবে ‘মায়া’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। ছবিতে মিথিলার লুক প্রকাশ করা হয়েছে।

রাজর্ষি দে জানান, ‘‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেতো না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীর ক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’’

মিথিলা জানান, ‘ছবিতে তিনটা আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভাল লাগবে সকলের।’
ছবিতে আরও অভিনয় করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, ময়ঙ্ক শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী। ‘মায়া’ মুক্তি পাবে ডিসেম্বরে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা