,

প্রযোজক নজরুল রাজের বাসায় অভিযানে র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় ওই অভিযানে যায়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। তিনি জানান, রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজের বনানীর বাসায় র‌্যাব অভিযানে গেছে।

এই অভিনেতা ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রতিষ্ঠানের কর্নধার।

এর আগে বুধবার বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানের একটি সূত্র জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে থরে থরে বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবাও।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের