| অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা। |
একই দল নিয়ে বাংলাদেশ
২৩ রানে জেতা দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা খেলছে একই দল নিয়ে।
| বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। |
টস
আগের ম্যাচ টস জিতে বোলিং নিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। এবার নিলেন ব্যাটিং।
ভুল শুধরে নেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচের জয়টা যে খুব বড় করে দেখছে না বাংলাদেশ সেটা বোঝা গেছে উদযাপন দেখেই। মুস্তাফিজুর রহমান দারুণ এক ডেলিভারিতে মিচেল স্টার্কের লেগ স্টাম্প উপড়ে ফেলার পর উচ্ছ্বাসে তেমন ভেসে যাওয়া নেই। যেন রুটিন এক জয়।
ম্যাচের পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন, জয়ের পর পা মাটিতেই আছে তাদের। ২৩ রানে জেতা ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচের শুরু থেকে খেলতে চান নিজেদের সেরা ক্রিকেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
প্রথম টি-টোয়েন্টিকে স্পিনে ভোগান্তিতে পড়া অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে সাহসী হতে চায়। বাংলাদেশের স্পিনারদের সামলাতে স্মাট ক্রিকেট খেলতে চায়।