,

গ্রেফতার কথিত মডেলের সঙ্গে নামের মিল থাকায় বিব্রত মৌ

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি গ্রেফতার হয়েছেন কথিত মডেল মৌ। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের নিয়ে পার্টির নামে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হয়েছেন মরিয়ম আক্তার মৌকে।

তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা জব্দ করেছেন ডিবির কর্মকর্তা।

মৌ গ্রেফতারের পর গণমাধ্যমে সংবাদ হয় মডেল মৌ গ্রেফতার, শিরোনামে৷ আর তাতে বিব্রতকর অবস্থায় পড়েছেন দেশের কিংবদন্তিতূল্য মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ৷

নামের মিলের কারণে তিনি এমন পরিস্থিতির শিকার বলে জানিয়েছেন। গণমাধ্যমে মৌ বলেন, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। অস্বস্তির মধ্যে রয়েছি৷ আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। তিনিও নাকি মডেল৷ এতে করে অনেকেই মনে করছেন যে আমার সঙ্গেই খারাপ কিছু ঘটেছে৷

অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে।

আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে। মানে তারা ধরেই নিয়েছে এটা আমি। খুব বাজে অভিজ্ঞতা।’

প্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল কি না সেটা যাচাই করার পরামর্শ দিয়েছেন সাদিয়া ইসলাম মৌ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের