,

পরীমনি গুরুতর অসুস্থ

news-image

বিনোদন ডেস্ক : ভার্টিগো (মাথা ঘোরা) রোগে আক্রান্ত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি এখন ‍গুরুতর অসুস্থ। তিনি নিজে এ তথ্য জানিয়েছেন। এসই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পরীমনি জানান, অনেকদিন ধরেই তিনি ভুগছেন ভার্টিগো রোগে। গত লকডাউনের আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু সেখাবে উন্নতি হয়নি।

এই অভিনেত্রী বলেন, ‘রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’

ভার্টিগো এমন একটি রোগ, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে, ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।

জানা গেছে, লকডাউনের পুরোটা সময় বাসায় কাটিয়েছেন পরীমনি। এর মাঝে‌‘প্রীতিলতা’র লুক নিয়ে কিছুদিন কাজ করেছেন। তবে এখন রয়েছেন বিশ্রামে। তবে লকডাউনের কারণে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। তাই আগের চিকিৎসাপত্র অনুসারে ওষুধ খাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের