,

চীনে শিয়াওমিকে পেছনে ফেলেছে অ্যাপল

news-image

প্রযুক্তি ডেস্ক : চীনের বাজারে চীনের স্মার্টফোন নির্মাতা শিয়াওমিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে মার্কিন স্মার্টফোন নির্মাতা অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) তাঁদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর পিটিআইয়ের।
আইডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোনের বাজার হচ্ছে চীন। এ বাজারে প্রথমবারের মতো শিয়াওমিকে টপকে গেল অ্যাপলের আইফোন। সম্প্রতি আইডিসি এ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে চীনের বাজার সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে ১৪ দশমিক ৭ শতাংশ বাজার দখল করেছে অ্যাপল যেখানে শিয়াওমির দখলে রয়েছে ১৩ দশমিক সাত শতাংশ। এর পরের তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে হুয়াউয়ে, স্যামসাং ও লেনোভো।
চীনের বাজারে শীর্ষ স্মার্টফোন নির্মাতার অবস্থানটি প্রতিযোগিতাপূর্ণ। গত পাঁচটি প্রান্তিকে চারটি আলাদা আলাদা প্রতিষ্ঠান শীর্ষস্থানে ছিল। এই তালিকায় এর আগে স্যামসাং ও লেনোভো ছিল। বর্তমানে অ্যাপল, শিয়াওমি, হুয়াউয়ে, স্যামসাং ও লেনোভো মিলে বাজারের ৫৭ দশমিক ৮ শতাংশ দখল করে রেখেছে। গত তিন মাসে অ্যাপল, শিয়াওমি ও হুয়াউয়ের ফোন বিক্রি বাড়লেও চীনের বাজারে স্যামসাং ও লোনোভোর বিক্রি কমেছে। গত প্রান্তিকে মোট নয় কোটি ৮৮ লাখ স্মার্টফোন বাজারে এসেছে যা ২০১৪ সালের প্রথম প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ কম।
আইডিসি জানিয়েছে, গত ছয় বছরের মধ্যে এ বছরের প্রথম প্রান্তিকে প্রথমবারের মতো স্মার্টফোন বিক্রির হার কমে যেতে দেখা গেল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ