অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মাকে টিকা দেওয়ার সুপারিশ কমিটির

news-image

বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চায়, টিকা দেওয়া হোক। তাদের সংগঠনের সভাপতিও এসেছিলেন আমাদের সভায়। তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করেছেন। সেখানে তিনি গর্ভবতী ও দুধপান করানো মায়েদের টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরেন। তার আলোকে আমরা মত দিয়েছি, গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কয়েক দিন আগে বলেছিলেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেবেন। এখন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় তারা টিকা দেবেন কিনা।

বে-নজীর আহমেদ বলেন, কোভিড-১৯ শুরু হওয়ার পর এর টিকা নিয়েও নানা পরামর্শ দিয়েছি। প্রত্যেকটা টিকার ব্যাপারে নানা পরামর্শ দিয়েছি। আর সরকার প্রতিটি টিকার ব্যাপারে আমাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। যেমন অ্যাস্ট্রাজেনেকার টিকা কত দিনের ব্যবধানে দেওয়া যায়, অন্য টিকার ব্যবধান কেমন হতে পারে-ইত্যাদি নানা পরামর্শ দিয়ে এসেছি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান