রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনজরে ভোগ বিউটি অ্যাওয়ার্ড: বলিউড

news-image

১. ক্লিন বিউটি ক্রুসেডার অব দ্য ইয়ার: দিয়া মির্জা
২. বিউটি অব দ্য ইয়ার: মীরা রাজপুত
৩. এজলেস বিউটি অব দ্য ইয়ার: নিতু কাপুর
৪. ওয়েলনেস লিডার অব দ্য ইয়ার: ডা. সুধীন্দ্র উপ্পর
৫. মেন্টাল হেলথ ক্রুসেডার অব দ্য ইয়ার: নীরজা বীরলা
৬. ফিটনেস এক্সপার্ট অব দ্য ইয়ার: জোয়ি মোডগিল
৭.নিউট্রিশনিস্ট অব দ্য ইয়ার: রিদ্ধি পুনমিয়া শাহ
৮. বিউটি এন্ট্রাপ্রেনার অব দ্য ইয়ার: ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ 
ছবি: ইনস্টাগ্রাম

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকেই এক মিনিটে জানিয়েছেন তাঁদের অনুভূতি। দিয়া মির্জা তাঁর বাড়ির বাগান থেকে বলেছেন, তাঁর সৌন্দর্যের উৎস সেই বাগান আর সূর্যের আলো। তাঁর মতে, সমস্ত সৌন্দর্যের উৎস ‘মাদার নেচার’। এদিকে মীরা রাজপুত তাঁর ‘বিউটি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডটি উৎসর্গ করেছেন তাঁর মাকে। কেননা, তাঁর সৌন্দর্য তিনি তাঁর মায়ের কাছ থেকেই পেয়েছেন। অন্যদিকে ‘কে বাই ক্যাটরিনা’ ব্র্যান্ডের উদ্যোক্তা ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তাঁর কাছে সৌন্দর্যের মানে ‘নিজের ত্বকে স্বস্তিবোধ’ করা। এদিকে নিতু কাপুর যোগ করেন যে, তিনি এখনো যোগাসন করেন, দৌড়ান, স্বাস্থ্যকর খাবার খান, আরামে ঘুমান আর হাসেন। এগুলোই তাঁকে সুন্দর রাখে।

দিয়া মীর্জা

দিয়া মীর্জা 
ছবি: ইনস্টাগ্রাম