বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ডোজ টিকা নেয়ার পরও চিকিৎসকের মৃত্যু

news-image

টাঙ্গাইল প্রতিনিধি :দুই ডোজ টিকা নেয়ার পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া রশীদ শাফি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব।

তিনি জানান, সপ্তাহ খানেক আগে জাকিয়া রশীদ (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপর তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অবস্থার অবনতি হলে রোববার তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে জাকিয়া রশীদ স্বামী ও এক ছেলে রেখে গেছেন। টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার অধিবাসী জাকিয়া রশীদের স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমান। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত। জাকিয়া রশীদ করোনাভাইরাসের দুটি ভ্যাকসিন নিয়েছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদ আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা