,

বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদিন বৃষ্টির প্রবণতা কম থাকার পর ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফদতর। একই সঙ্গে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (১ আগস্ট) শ্রাবণ মাসের ১৮ তারিখ, সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়তেই গাঢ় হয় মেঘ। বেলা ১২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। দুপুর ১টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানান, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সৈয়দপুরে। সেখানে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেড়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের