বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ নেই দৌলতদিয়ায়, যানবাহনের অপেক্ষায় ফেরি

news-image

রাজবাড়ীপ্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়ায় চাপ নেই যাত্রী ও যানবাহনের। ফলে বিধিনিষেধে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে করে সহজেই পদ্মা পাড়ি দিচ্ছেন।

সোমবার (২ আগস্ট) সকালে দৌলতদিয়াঘাটে গুটি কয়েক যানবাহন দেখা গেলেও যাত্রী নেই বললেই চলে। যারা আসছেন তারা ফেরিতে করেই অনায়াসে পার হচ্ছেন পদ্মা।

এদিকে মহাসড়কে কোনো গণপরিবহন না থাকায় যাত্রীদের ছোট ছোট যানবাহনের ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়ায় আসতে হচ্ছে। এতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

অপরদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে সড়কে চেকপোস্ট বসিয়ে জিঞ্জাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে টহল দিতেও দেখা গেছে তাদের।

ঘাটের ব্যবসায়ী সম্রাট সাজাহান বলেন, ঘাটে কোনো ভিড় নাই। যাত্রীরা স্বাভাবিকভাবে এসেই ফেরিতে উঠছেন। ফেরি যানবাহন ও যাত্রীর অপেক্ষায় বসে আছে।

ঢাকামুখী যাত্রী অনিক আহমেদ, রাজিব হোসেন, আকমল ব্যাপারীসহ কয়েকজন বলেন, অনেকক্ষণ দৌলতদিয়াঘাটে এসেছেন। ঘাট একেবারেই ফাঁকা। ফেরিতে উঠলেও যাত্রী ও যানবাহনের অপেক্ষায় ফেরি ছাড়ছে না।

তারা আরও বলেন, ঘাট পর্যন্ত অসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সড়কে গাড়ি নেই। ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলে করে দ্বিগুণের চেয়ে বেশি ভাড়‌া দিয়ে এসেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত ঢাকামুখী যাত্রীদের চাপ ছিল। এসময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বৃদ্ধি করা হয়। তবে রোববার সকাল থেকে যাত্রীদের তেমন চাপ নেই। য‌ে কারণে জরুরি সেবার যানবাহন পারাপারে কয়েকটি ফেরি চালু রাখা হয়েছে। সেগুলো কোনো চাপ ছাড়াই স্বাভাবিকভাবে ছেড়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা