বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ: ঢাকায় সোমবার, দেশজুড়ে ৭ আগস্ট থেকে

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা ও ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে।

প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা