বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে বনিবনা হয় না : রাস্তায় দুই শিশুপুত্রকে রেখে মা উধাও!

news-image

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :দুই শিশুপুত্রকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেলেন মা। বগুড়ার শাজাহানপুরের এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। জানা গেছে, গার্মেন্টস খোলায় গার্মেন্ট ঢাকা আসার পথে দুই ছেলে রেখে মা উধাও হয়ে যান। পরে শিশু দু’টিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয় স্থানীয়রা।

ওই বাজারের দোকানদার রিপন আহমেদ জানান, তার দোকানের সামনে ছয় বছর ও ছয় মাস বয়সী দুই শিশুপুত্রকে কোলে নিয়ে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখেন। এর কিছুক্ষণ পর শিশু দু’টিকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশপাশের লোকজন ভিড় করে। পরে জানা যায়, শিশু দুটির মা তাদের ফেলে পালিয়েছেন। জানাজানি হওয়ার পর শিশু দু’টির পরিচয় পাওয়া গেলে স্বজনদের খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মুরাদ কোরাইশী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের খবর দেওয়া হলে শিশুদের দাদা এসে তাদের বাড়ি নিয়ে যান। তারা শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়ার রঞ্জিত প্রামানিকের সন্তান।
শিশুর দাদা অমূল্য প্রামানিক জানান, ১০ বছর আগে নওগাঁ জেলার আত্রাই থানার মনোয়ারী গ্রামে তার ছেলে রঞ্জিতের বিয়ে হয়। বর্তমানে তার ছেলে ঢাকায় এক পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। পারিবারিক কলহের জের ধরে কাউকে কিছু না বলে ছেলের বউ দুই শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে ছেলে ঢাকা থেকে বাড়ি এসে স্ত্রী ও সন্তানকে না পেয়ে শ্বশুড়বাড়িতে তাদের আনতে যান। কিন্তু তার স্ত্রী না এসে সেখানে তাকে অপমান করে। এ নিয়ে সেখানে সালিশও হয়। কিন্তু স্বামী-স্ত্রীর বনিবনা হয় না।

এদিকে ঢাকায় পোশাক কারখানা খোলার খবর পেয়ে আজ শনিবার সকালে ছেলে ঢাকার উদ্দেশে রওনা হন। এর মধ্যে খবর পান তার দুই নাতিকে তার মা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাতি দু’টিকে বাড়ি নিয়ে আসেন এবং ছেলেকে বিষয়টি জানান। ছেলের বউয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা