,

দেশে এলো তৃতীয় অক্সিজেন এক্সপ্রেস

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ভারত থেকে তৃতীয় দফায় অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে পৌঁছেছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে শুক্রবার রাত ১টা ২০ মিনিটে ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছায়। ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশে আসে।

শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন নামানোর কাজ শুরু হয়।

লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান ৩ ধাপে এ নিয়ে রেলপথে ভারত থেকে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করলো।

লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন নামানো শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন লোড করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, তৃতীয়বারের মতো অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাত ১টা ২০ মিনিটে এসে পৌঁছায়। বিকেলে অক্সিজেন নামানো শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।

এর আগে, ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এ নিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে এলো।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান