,

১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন ৮ আগস্ট থেকে

news-image

করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স হতে যাচ্ছে ১৮। ১৮ ও তদূর্ধ্ব বয়সীদের টিকার নিবন্ধন শুরু হবে ৮ আগস্ট থেকে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে  এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়। সেই মতে নিবন্ধনও শুরু হয়েছে। সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে। এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হচ্ছে ১৮।

যাদের এনআইডি নেই তাদের জন্য কী ব্যবস্থা জানতে চাইলে পলক বলেন, ‘কারও বয়স ১৮ হলেই তিনি টিকা নেওয়ার জন্য উপযুক্ত হবেন। যাদের এনআইডি নেই তারা সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন, তবে সেজন্য সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। অর্থাৎ ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।’প্রতিমন্ত্রী জানান, ১৮ ও তদূর্ধ্ব বয়সীরা টিকা নেওয়ার পরে তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হবে।
বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি