,

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, সাবেক সচিব ও কলামিস্ট আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

কয়েক দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় ২৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীর নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ঢাকা ডেল্টা হসপিটালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি পরিবারের পক্ষ থেকে বড় ভাই আবুল মাল আবদুল মুহিতের আশু রোগ মুক্তি কামনা করে সিলেটবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের