,

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আফসার উদ্দিন রিয়াদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা এবং ইয়াবা বিক্রিলব্ধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ওই বাসা থেকে মো. আলম (৩৩) নামের আরও এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

রোববার সকালে বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

শনিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ সিএন্ডবি কলোনীর বিএডিসি স্টাফ কোয়ার্টার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার রিয়াদ ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই নম্বর আসামি। হত্যার পরপরই তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল তখন।

সেই হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে। তবে বর্তমানে সে ইয়াবা কারবারে যুক্ত হয়েছে। কক্সবাজার থেকে ইয়াবা এনে সে চট্টগ্রামে বিক্রি করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিএন্ডবি কলোনির বিএডিসি স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কক্সবাজার থেকে আসা আলম নামে একজনকেও গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা এবং ইয়াবা বিক্রিলব্ধ ৪ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে একটি মামলা আছে।

তাদের দুইজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর