,

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে পৌঁছেছে

news-image

বেনাপোল প্রতিনিধি : ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসে পৌঁছেছে।

ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার রাত ১০টা ২১ মিনিটে অক্সিজেন এক্সপ্রেস যশোরের বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়।

বেনাপোল স্টেশন মাস্টার সাঈদুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে ভারত সরকারের তথ্য বিরবণীতে জানানো হয়েছে, শনিবার দুপুরে রওনা হয় অক্সিজেন এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন এক্সপ্রেসে ১০টি কনটেইনারে তরল অক্সিজেন পূর্ণ করার কাজটি সম্পন্ন হয়।

২০২১ সালের ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত রোগীদের জরুরি সেবায় ভারতের অক্সিজেন এক্সপ্রেস চালু হয়। এই পর্যন্ত ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস সেবায় ৩৫ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন ভারতের ১৫টি প্রদেশে বিতরণ করা হয়েছে। এই সেবার চালুর পর এবারই প্রথম প্রতিবেশী কোনো দেশে তরল অক্সিজেন সরবরাহ করল ভারত।

গত ২৪ জুলাই টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদার কথা জানিয়েছিল। সমকাল

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান