,

ফকির আলমগীরের জানাজা সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদন : প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার জানাজা হয়।

জানাজা শেষে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে স্বাস্থ্যবিধি মেনে মরদেহে নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলায় একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের