বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বর কমেছে খালেদা জিয়ার

news-image

অনলাইন ডেস্ক : করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত পৌনে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়া চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে জাগো নিউজকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।’

এর আগে বুধবার (২১ জুলাই) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান। এ সময় তিনি বলেন, ‘গত ১৯ জুলাই টিকা নেবার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’

তারও আগে গত সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন বিএনপি চেয়ারপারসন। টিকা নেয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তখন ডা. এজেডএম জাহিদ জানিয়েছিলেন, মডার্নার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায় জানিয়ে তখন তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার