বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিমের করোনা ওয়ার্ডে ১১ রোগীর মৃত্যু, শনাক্তের হার ৪২.৬৫ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে আড়াই শতাধিক রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমে ৪২.৬৫ ভাগে নেমেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬০ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ১৬ জন পজিটিভসহ ৩৪ জন রোগী ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬৫ জন রোগী। যার মধ্যে ১০০ জনের করোনা পজিটিভ।

Bangladesh Pratidin
এ নিয়ে গত বছরের ১৭ মার্চের পর থেকে আজ সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৯৬০ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৬৩ জনের করোনা ছিল পজিটিভ। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ গত বুধবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২.৬৫ ভাগ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা