বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোট টিকার ৭৫ শতাংশ ১০ দেশে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাইরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বে এখন পর্যন্ত ১৩০ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এসব টিকার ৭৫ শতাংশই দেওয়া হয়েছে মাত্র ১০টি দেশের মানুষকে। টিকা বিতরণের এই ব্যবস্থাকে তিনি ‘ভয়াবহ বৈষম্য’ বলে উল্লেখ করেছেন।

বুধবার ১৩৮ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। গেব্রেয়াসুস বলেন, করোনার টিকা প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিশ্ব একে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। নিম্ন আয়ের দেশের মানুষের মাত্র ১ শতাংশ এই টিকার একটি ডোজ পেয়েছে।

তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলোর অর্ধেক মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছে। অথচ কিছু ধনী দেশে এখন করোনার তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এদিকে গরিব দেশগেুলোর মানুষ এখনও টিকার একটি ডোজও পায়নি।

টিকা উৎপাদন ও বিতরণে বৈশ্বিক উদ্যোগে বিশ্ব নেতাদের অর্থায়নের ব্যাপারে আহ্বান জানান তিনি। খবর: সিএনবিসি

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা